ইরান কি যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান সত্যিই ভূপাতিত করেছে?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। এ বিষয়ে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছে, একটি ‘কমব্যাট মিশন’ (যুদ্ধ অভিযান) শেষে ফেরার পথে বিমানটি ইরানের হামলার শিকার হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও একই দাবি করা হয়েছে। ....




